শাহরুখ খানের শারীরিক অবস্থা জানালেন জুহি চাওলা
অভিনেত্রী জুহি চাওলার বারাত দিয়ে জানা গেছে বলিউড বাদশা শাহরুখ খানের শারীরিক অবস্থা এখন ভালো। কলকাতা বনাম হায়দরাবাদের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। হিট স্ট্রোক হওয়ায় অভিনেতাকে দুপুরবেলায় আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।
সেই দিন আমেদাবাদের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আর এই গরমে সারাদিন মাঠে থাকার কারণেই শাহরুখের শরীর খারাপ হয়ে যায়। তবে এখন ভালো আছেন শাহরুখ খান। শাহরুখের সহ-অভিনেত্রী এবং কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জুহি চাওলা একটি সাক্ষাৎকারে জানান, শাহরুখ এখন অনেকটাই ভালো আছেন।
সব ঠিক থাকলে এই রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর ফাইনাল ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।জুহি সংবাদমাধ্যমকে জানান, ‘গতকাল রাত থেকেই শাহরুখের শরীর খুব একটা ভালো ছিল না। কিন্তু আজ দেখছি তিনি অনেকটাই ভালো আছন। ঈশ্বর রক্ষা করেছেন, শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সম্ভবত রবিবার দলকে সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমাদের ফাইনাল।
বুধবার অভিনেতা ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে জুহি এবং তাঁর স্বামী জয় মেহতা আহমেদাবাদের কেডি হাসপাতালে শাহরুখকে দেখতে যান। শাহরুখের স্ত্রী গৌরী খানও ছুটে এসেছেন তার অসুস্থতার সংবাদ পেয়ে।
আহমেদাবাদ (গ্রামীণ) সুপারিনটেনডেন্টের মতে, অভিনেতা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে তিনি আহমেদাবাদে এসেছিলেন। শাহরুখের সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানি।
তাছাড়াও কেকেআর-এর সমর্থনে মঙ্গলবার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন জুহি চাওলা, জয় মেহতা, সুহানার ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে, শানায়া কাপুর, নব্যা নন্দা এবং অগস্ত্য নন্দাও। ম্যাচের পরে শাহরুখ আব্রামকে কোলে নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে দেখাও করেন, তখন পাশে ছিলেন মেয়ে সুহানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!
- আজকের খেলার সময়সূচী:লাহোর বনাম পেশোয়ার
- নির্দিষ্ট স্টাইলে চুল কাটতে হবে নোটিশ জারি