টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি হানা দিলে যেভাবে নির্ধারণ করা হবে ফলাফল
আর মাত্র কয়েক দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন আসরে অংশ গ্রহন করবে ২০টি। আর এতেই ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বকাপের তাকমা পেয়ে গেছে। এর আগে কখনোই ২০টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করেনি আইসিসি। ৫৫ ম্যাচের বিশ্বকাপটি স্থায়ী হবে এক মাস।
প্রতি গ্রুপের প্রথম দুই দল খেলবে পরের পর্ব, অর্থাৎ সুপার এইট। দ্বিতীয় পর্বে আটটি দল দুই গ্রুপে ভাগ হবে। প্রতি গ্রুপে চারটি করে দল। যথারীতি এটিও হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। একে অপরের মুখোমুখি হবে একবার করে। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। আইপিএল বা বিপিএল ফ্র্যাঞ্চাইজির মতো প্লে-অফ নয়, অনুষ্ঠিত হবে সরাসরি সেমি। তারপর ফাইনাল।
টুর্নামেন্টে কোনো ম্যাচে বৃষ্টি হলে বা বৈরী আবহাওয়া থাকলে অন্তত পাঁচ ওভার করে খেলা হবে। যদি সেটি সম্ভব না হয়ে বাতিল হয় ম্যাচ, তাহলে পয়েন্ট ভাগাভাগি করবে দুই দল। সেমি ও ফাইনালে ন্যূনতম তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ মাঠে গড়ালে পুরো ২০ ওভারই অনুষ্ঠিত হবে। না হলে সময় অনুযায়ী কমপক্ষে ১০ ওভার খেলা অনুষ্ঠিত হবে। সেমি ও ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডের ব্যবস্থা।
আছে আরও একটি ব্যাপার। টাই হলে খেলা গড়াবে সুপার ওভারে। প্রথম সুপার ওভারেও ফল না আসরে দ্বিতীয় সুপার ওভার। তাতেও, ম্যাচ নিষ্পত্তি না হলে যারা ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে তাদের বিজয়ী ঘোষণা করা হবে। ছক্কায় সমতা থাকলে আসবে চারের হিসাব। যদিও, অতটুক পর্যন্ত গড়ায় না ম্যাচের ভাগ্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live