শেষ হলো বাংলাদেশ বনাম থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে খেলতে নেমেছিল বাংলাদেশ। দুর্দান্ত পারফর্ম করে শিরোপা জয়ের দ্বারপ্রান্তেও চলে এসেছে স্বাগকিতরা। সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২ জুন) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আব্দুল জলিলের দল। ৪১-১৮ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা।
এদিন শুরুতে একের পর এক পয়েন্ট তুলে তাদের কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ২৩-৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে বিরতিতে যান আরদুজ্জামান-জিয়ারা।
বিরতির পরও দাপট ধরে রেখে অনায়াসে জয় তুলে নেয় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের রেইডার আরদুজ্জামান মুন্সি।
এর আগে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর মালয়েশিয়ার বিপক্ষে ৭৩-২২ পয়েন্টে ও ইন্দোনেশিয়ার ৫৯-১৯ পয়েন্টে জিতেছিলেন আরদুজ্জামান-জিয়ারা।
নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। আর নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে টানা পাঁচ জয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি