টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী করলেন ইয়ান বিশপ
২০২৪ সালে বাজে ভাবে পার হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। একের পর এক হাতাশাজনক সিরিজ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। এর আগেই বাংলাদেশি ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ইয়ান বিশপ জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে জানালেন ছোট দলগুলোর বিপক্ষে হারের সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ। এখানেই শেষ নয় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে ফেবারিট মানতে নারাজ এই ক্যারিবীয় কিংবদন্তি।
বাংলাদেশ প্রসঙ্গে বিশপ বলেন, ‘গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? সেটাও বাংলাদেশ।’
বিশপ আরও যোগ করেন, ‘টুর্নামেন্টের দুই ফেবারিট হিসেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হবে। ওরা ব্যাটিং দিয়ে শিরোপা এনে দেবে বলে আশা করছি আমি। আরেকটি দল ভারত। আর প্রতিভার কথা বললে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live