ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণের গহনা গায়েব
চট্টগ্রামের চকবাজার শাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি লকার থেকে ১৪৯ ভরি সোনার গহনা নিখোঁজ হওয়ার ঘটনায় চার কর্মকর্তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহক রোকেয়া বেগম।
রোকেয়া বেগম সোমবার রাতে চকবাজার থানায় অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন—ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, কোম্পানি সচিব জেকিউএম হাবিবুল্লাহ, শাখা ব্যবস্থাপক এসএম শফিকুল মওলা এবং লকার ইনচার্জ মো. ইউনুস।
ওসি আকবর ডেইলি স্টারকে জানান, 'অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার কারণে আমরা এটি জিডি হিসেবে নিবন্ধন করেছি এবং অভিযোগটি আরও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। এটি দুদকের এখতিয়ার, তাই দুদকই অভিযোগটি তদন্ত করবে।'
সূত্র অনুযায়ী, নগরীর বেভারলি হিল এলাকার বাসিন্দা রোকেয়া বারী ইসলামী ব্যাংকের একটি লকারে প্রায় ১৪৯ ভরি স্বর্ণের গহনা রেখেছিলেন। ২৯ মে লকার ইনচার্জের সঙ্গে লকার রুমে প্রবেশ করে তিনি দেখতে পান যে তার লকারটি খোলা এবং সেখানে গহনা নেই।
রোকেয়ার ছেলে ডা. রিয়াদ মোহাম্মদ মারজুক ডেইলি স্টারকে জানান, 'মা ২০০৭ সাল থেকে এই শাখায় তার স্বর্ণের গহনা রাখার জন্য লকার ব্যবহার করে আসছেন। বুধবার দুপুর ১২টার দিকে ব্যাংকে গিয়ে লকার রুমের ইনচার্জকে তার লকার দেখার অনুরোধ করেন। মায়ের কাছে লকারের মূল চাবি আছে এবং আরেকটি ডুপ্লিকেট চাবি ইনচার্জের কাছে থাকে।'
তিনি বলেন, 'তারা দুজন লকার রুমে প্রবেশ করেন। তখন ইনচার্জ প্রথমে দেখেন যে মায়ের লকারটি খোলা। আমার মা লকারটি পরীক্ষা করে ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি জানান। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাই এবং চকবাজার থানার ওসি লকার রুম দেখে গেছেন।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আবারও কমলো স্বর্ণের দাম
- আজ আবার ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়?
- রমজানে তারাবির নামাজ: নিয়ম, নিয়ত, দোয়া ও ফজিলত বিস্তারিত
- এইচএসসি পরীক্ষা ২০২৬: ফরম পূরণ শুরু, জানুন বোর্ড ফি ও নিয়ম
- অবসরের ভেঙে আবারও আকাশী-সাদা জার্সিতে অ্যাঞ্জেল ডি মারিয়া?
- শেয়ারবাজারের দক্ষতা বৃদ্ধিতে বিআইসিএম ও ডিবিএ’র বড় সমঝোতা
- ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বাংলাদেশিদের জন্য দারুন সুখবর
- ২০২৬ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, জানুন কার বেতন কত
- শেয়ারবাজারে তিন দিনের পর লেনদেন ৯০০ কোটি টাকার নিচে
- ঈদের আগেই ফ্যামিলি কার্ডে নগদ টাকা পাচ্ছেন যারা
- স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ: আজ থেকে ৩৬ দিনের বড় ছুটি
- আজকের ইফতারের সময়সূচি: (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬)
- নামজারি ছাড়াই জমি বিক্রি! ৪টি সহজ নিয়ম জেনে নিন
- বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হচ্ছেন যিনি
- এনআইডি সংশোধনে বড় বদল: সব আবেদন যাবে ডিজির কাছে