শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বড় সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইতিমধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে বাংলাদেশের খেলা দেখতে ভক্ত অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন। আগামী ৮ জুন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে সুসংবাদের পাশাপাশি বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়েন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন। যে কারণে খেলা হয়নি যুক্তরাষ্ট্রে বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এমনকি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রাখা হয়নি তাসকিনকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন তাসকিন জানিয়েছেন বিসিবির এই ফিজিও।
বায়েজিদ আহমেদ জানিয়েছেন, এই পেসারের শারীরিক অবস্থা ভালো দেখেই তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। এই ধরনের চোট সেরে উঠতে ৪ সপ্তাহের মতো সময় লাগে। ৭ জুনের মধ্যে তাসকিন শতভাগ ফিট হয়ে যাবেন বলেই আশাবাদী বায়েজিদ।
অন্যদিকে, আরেক পেসার শরিফুল ইসলামকে নিয়ে রয়েছে দুঃসংবাদ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। তার প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই। সেটা জানা গেছে আগেই। সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
শরিফুলের অবস্থা জানতে আরও তিন-চারদিন সময় লাগবে বলে জানালেন বায়েজিদ। বিসিবির এই ফিজিওর ভাষ্য, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live