ভারতীয় যে ক্রিকেটারের বিশাল বড় ভক্ত বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিকল্প অনেক ক্রিকেটার তৈরির চেষ্টা করেছে বিসিবি। কিন্তু কোনো ক্রিকেটার তার অভাব পূরণ করতে পারেনি। অনেক সময় বিশ্রামের নামে বাদ দেয়া হয়েছে তাকে। কিন্তু নিজের ধৈর্য্য ও পারফরমেন্স দিয়ে আবারও ফিরে এসেছেন তিনি।
বাংলাদেশের টপ অর্ডার নিয়মিত ব্যর্থ হচ্ছে। তবে মিডল অর্ডারে ঢাল হয়ে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। তাইতো ভক্ত সমর্থকরা তাকে ডাকেন বিপদের বন্ধ বলে।
আজ নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেছেন রিয়াদ। তিনি বলেন, ‘জাতীয় দলকে প্রতিনিধিত্ব করাটা গর্বের। সেটা হোক সিরিজ বা কোনো আইসিসি ইভেন্ট। যখন জার্সিটা পরা হয় বা নতুন জার্সি পাই সেটা সবসময় দারুন লাগে। আমার ক্যারিয়ারজুড়েই স্ট্রাগল ছিল। সবসময় আল্লাহর ওপর ভরসা রেখেছি। আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি। আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। সবকিছুরই একটা শিক্ষনীয় বিষয় থাকে।’
ক্রিকেটে নিজের অনুপ্রেরণা কে, এমন প্রশ্নের জবাবে রিয়াদের জবাব, ‘ক্রিকেটে আমার যাত্রাটা আমার ভাইয়ের হাত ধরে। উনি ক্রিকেট খেলতেন। উনার হাত ধরে আমার ক্রিকেটের হাতেখড়ি। আস্তে আস্তে যখন খেলা বুঝতাম তখন সাইদ আনোয়ারকে অনুসরন করা শুরু করি। এরপর যদি বলেন, তাহলে এম এস ধোনির খেলা খুব ভালো লাগে। আমি তার বড় একজন ভক্ত। মাঠে ওনার শান্ত মনোভাব কিংবা মানসিকতা আমাকে বেশ অনুপ্রাণিত করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live