ব্রেকিং নিউজ: ২০২৫ আইপিএলের জন্য মুস্তাফিজকে রিটেইন করবে কি না জানিয়ে দিল চেন্নাই
বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে দলের সাথে আছেন বাংলাদেশের তারকা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে সময়ে দারুন ফর্মে আছেন তিনি। আইপিএল দিয়ে নিজের চেনা রুপে ফিরেন তিনি। সেই ছন্দে এখন ধরে রেখেছেন ফিজ।
২০২৪ আইপিএল শেষ হয়ে গেছে। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৪ আইপিএল শেষ হতে না হতেই ২০২৫ আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে দল গুলো। কেননা এবার আইপিএলে অনুষ্টিত হবে মেগা নিলাম।
সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়ের সিরিজের কারণে দেশে ফিরতে হয় তাকে। কেননা তাকে পুরো আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি। তবে এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন ২০২৫ আইপিএলে কি মুস্তাফিজকে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস।
এর উত্তর দিয়েছে চেন্নাই সুপার কিংসের ম্যানেজার রাসেল রাধাকৃষনান। তিনি জানান যদি বিসিবি মুস্তাফিজকে পুরো আসরের জন্য ছাড়ে তাহলে তাকে আমরা রিটেইন করবো। তবে এই ক্ষেত্রে বরাবর বিসিবি বাধা হয়ে দাড়ায়। ক্রিকেটারদের বাইরে খেলতে দিতে চায় না। দেখায় না অজুহাত। তাইতো প্রশ্ন উঠেছে হয়তো বিসিবির কারণে মুস্তাফিজকে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস।
জনপ্রিয় ক্রিকেট ওয়েব সাইট ক্রিক ট্রেকারের এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষনান বললেন, "প্রথম থেকেই এবার আমরা খুব ভাল ছন্দে ছিলাম। আমরা সব সময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে। সেই হিসেবেই এবার দল করেছিলা। কিন্তু মাঝে ইনজুরি আর অনাকাঙ্খিত পরিবর্তনের জন্য দলে ছন্দ কিছুটা পতন হয়েছিল। তবে আমরা সেইটা ওভারকাম করতে পেরেছি। পাথিরানাকে আমরা অবশ্যই রিটেন করবো। তাছাড়া মুস্তাফিজকে যদি তার বোর্ড পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখবো।"
এবারের আইপিএলে মুস্তাফিজ ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন। আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে শীর্ষ দুইয়ে ছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live