শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মুখ ফসকে সত্য কথা বলে দিলেন সাকিব
শুরু হয়ে গেছে বিশ্বকাপের উত্তেজনা। তবে বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন। কেননা বাংলাদেশের ম্যাচ আপতত নাই। আগামী ৮ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।
তবে ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে সাকিবকে দেখে সেলফির আবদার করে ভক্তরা। সেই তালিকায় আছেন গণমাধ্যমকর্মীরা। প্রিয় তারকার সঙ্গে মুহূর্তটা ফ্রেমবন্দী করে রাখলেন বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকরা।
সেসময় টুর্নামেন্ট নিয়ে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের এমন কথায় রীতিমত হাসির রোল উঠল। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গেল ওয়ানডে বিশ্বকাপের সময় একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের এক স্পিনার বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া ছাড়া কোনো অপশন নাই।’ সেসময় দলের ধারাবাহিক ব্যর্থতায় তার এমন বক্তব্য মেনে নিতে পারেননি ভক্তরা। সেই থেকে বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে।
দলের পাশাপাশি সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না সাকিবের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও ভুগছেন এই অলরাউন্ডার। তাই বিশ্বকাপে ভালো করতে হলে দ্রুত সাকিবের ফর্মে ফেরাটাও জরুরি। বিশ্বকাপে 'ডি' গ্রুপে বাংলাদেশ এরপর খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live