শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন মাশরাফি
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে। টস হেরে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান স্কোর বোর্ডে জমা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯ ওভারে ১২৫ রান তুলো বাংলাদেশের জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ। ফলে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ।
শনিবার (৮ জুন) ডালাসের মাঠে মাত্র ২ উইকেটে জয় পায় টাইগাররা। জয়টি ছোট হলেও মাহাত্ম অনেক। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুক পোস্টে ম্যাচ বিশ্লেষণে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ম্যাচ হ্যান্ডস্যামলি জিতলে ভালো হতো। তবে এই জয়েই চাপ থেকে মুক্তি পাবে দল।
বিশ্লেষণে তিনি লিখেছেন, ‘বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোন কারণ নাই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়ার সবাই দারুণ বোলিং করেছে। এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা। কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ, তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল। চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।
অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে, যদিও অনেক সময় বাকি। মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো। কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে। তানজিম সাকিব সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে।
ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে। তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচগুলোয় অনেক সাহস যোগাবে। তারপরও মনে করি, এ ম্যাচ আরও হ্যান্ডস্যামলি জেতা উচিত ছিল। যা-ই হোক দিনশেষে জয় জয়ই। কারণ দল এমনিতেই ওনেক চাপে ছিল।
যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো। কারণ স্লো ট্রাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে। অনেক কষ্টের জয়, পরেরগুলো সহজ হোক এই প্রত্যাশা। ওহ, রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- শেষ হলো পাকিস্তান বনাম ভারতের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম পাকিস্তান: ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিং, সরাসরি দেখুন Live
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের