নাহিদ-আসিফের উদ্দেশ্যে সমন্বয়ক সারজিস আলমের বার্তা, আলোচনা ঝড় তুললো সারা দেশে
গতকাল রাতে অনুষ্টিত হয় অন্তর্তীকালীন সরকারের শপথ গ্রহণ। যেখানে শপথ নিতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে। অন্তর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তারা দুজনকে। এই দুইজন সমন্বয়ককে অভিনন্দন জানিয়েছেন সারজিস আলম।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ফেসবুকে এক পোস্টে এ অভিনন্দন জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক।
তিনি লিখেছেন, প্রথমেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না।
সারজিস আলম লেখেন, আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে। জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে। আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন- বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে।
সারজিস লিখেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে। কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে। আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে।
ক্যাম্পাসে ছাত্র সংসদ অথবা জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ’।
নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের, হাসনাত আব্দুল্লাহ ইংরেজি বিভাগের এবং সারজিস আলম প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র। তারা চারজনই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাভেলোর শেয়ার নিয়ে বড় তদন্ত, জরিমানা ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের
- স্ক্রিপ নেটিং থেকে নতুন ওয়েবসাইট—পুঁজিবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তন
- শেয়ারবাজারে বড় ধসের আশঙ্কা, এআইকে ঘিরে নতুন শঙ্কা
- ৫ দিনের সরকারি ছুটি সামনে, কিন্তু ‘বাড়তি ছুটি’ মিলবে না যেদিন
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- ‘সবুজ মাংস’ রহস্য, ল্যাব রিপোর্টে যে কারণের কথা বলা হলো
- এসএসসি নিয়ে সব জল্পনার অবসান? শিক্ষামন্ত্রীর নতুন বার্তা
- জেনে নিন আজকের সর্বশেষ স্বর্ণেরবাজারদর
- ক্ষোভ থেকে ১৭ বছরের কিশোরের অভিনব উদ্যোগ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা নিয়ে নতুন নির্দেশনা
- হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিদের জন্য বিশেষ সুযোগ
- বেতন বাড়বে, তবে একবারে নয়—নবম পে স্কেলে সরকারের নতুন কৌশল