তামিমকে নিয়ে সকল রহস্য শেষ হলো
আরও একবার সকল আলোচনা নিজের দিকে করে নিয়েছেন তামিম। আবেগী চোখে গত জুলাই মাসে নিজের শহর চট্টগ্রাম থেকে তামিম জানিয়ে ছিলেন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। আর পড়তে চান না লাল-সবুজের জার্সিটা। যদিও পরবর্তীতে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে অবসর ভেঙে ফিরে আসার কথা দিয়েছিলেন।
তবে তামিমের জন্য পরবর্তি অভিজ্ঞতা ছিল আরও খুব খারাপ। নানা নাঠকীয়তায় বিশ্বকাপ থেকে সরে যান তিনি। তবে জানা গেছে আবারও ফিরছেন তামিম। বোর্ড সভাপতির সাথে বেশ কয়েকবার বসেছেন তামিম। তবে দৃশ্যপটে আবারও তামিম। চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা যখন বিসিবিতে পা রেখেছেন, তখন সঙ্গে ছিলেন তামিম ইকবাল।
মূলত এখান থেকেই শুরু গুঞ্জনের। ক্রিকেট পাড়ায় ডালপালা মেলতে শুরু করেছে নতুন প্রশ্ন। তবে কি ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসছেন সাবেক এই অধিনায়ক? জাতীয় দলের বাইরে আছেন গেল বছরের সেপ্টেম্বর থেকেই। আবার ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুসও সরে গিয়েছেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে গুঞ্জন বড় হতে সময় নেয়নি।
বিসিবির মেডিকেল টিম তামিমকে নিয়ে যে বার্তা দিয়েছে, তাতে অবশ্য গুঞ্জনের পালে হাওয়া দেওয়া চলে না। ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, নিয়মিত জিম সেশন বা অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন তামিম। খেলার বাইরে থাকলেও দ্রুতই মাঠে যেন ফিরতে পারেন, সেই প্রক্রিয়াতেই আছেন ড্যাশিং এই ওপেনার।
যে কারণে বলায় যায় ক্রিকেট বোর্ডে যাওয়ার আগে বোধহয় মাঠের ক্রিকেটেই আবার ফিরবেন তামিম। যদিও সেই উপলক্ষ্যটা বাংলাদেশ ক্রিকেটে কবে হবে, সেটাই এখন বড় প্রশ্ন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা