নতুন বাংলাদেশে সাকিবকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অপ্রত্যাশিত বললেন মুমিনুল
আজ পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব ও মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পর জাকির হাসান ও সাদমানের ব্যাটে ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম জয়, পাকিস্তানের মাটিতে প্রথম। ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া টেস্ট ক্রিকেট ফরম্যাটে এখন পর্যন্ত পাকিস্তান তাদের দেশের মাটিতে ১০ উইকেটের ব্যবধানে হারেনি। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম দল হিসেবে এই কীর্তি অর্জন করলো। যার ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশ রবিবার পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিবও। মুমিনুল জানিয়েছেন ক্রিকেটার সাকিবের প্রতি তার সমর্থন ছিল সবসময়। সেই সমর্থন আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ প্রসঙ্গে মুমিনুল লিখেছেন, 'যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।'
তবে তার বিরুদ্ধে হ *ত্যা মামলা করা হয়েছে। রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় সাকিবকে আসামী করা হয়েছে। সাকিব এ মামলার ২৮ নম্বর আসামি। এই পরিস্থিতিতে ইতিমধ্যে সাকিবের পাশে দাঁড়াতে শুরু করেছে ক্রিকেটারা। মুনিম শাহারিয়ার শরিফুল ইসলাম, রুবেলের পর এবার পোস্ট করেছেন এনামুল হক বিজয়। শরিফুল ফেসবুকে লিখেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।
বাংলাদেশর তরুন ওপেনার মুনিম শাহারিয়ার ফেসবুকে লিখেন, মানুষের মন মানসিকতা পরিবর্তন না হলে দেশ আরো দশবার স্বাধীন হলেও দেশে পরিবর্তন আসবে না। ১৭ বছর যেমন মিথ্যা মামলা হইছে দেশ স্বাধীনের পরে এখনো মিথ্যা মামলাই হচ্ছে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়!!
রুবেল হোসেন ফেসবুকে লিখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।
ফেসবুক পোস্টে এনামুল হক বিজয় লিখেন, “সাকিব ভাই বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।”
বাংলাদেশ দলের ড্যাশিং ব্যাটার সাব্বির রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চিনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা