সাদমান ক্যাচ মিস টানা ৩ উইকেট পাওয়া থেকে বঞ্চিত নাহিদ রানা
গতকাল বিকেলে হাসান মাহমুদের বলে খুররম শেহজাদ আউট হলে তখনই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। হাসান তাঁর অসমাপ্ত ওভারের শেষ দুটি বল করেছেন মাসুদের বিপক্ষে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ৯।
বাবর আউটের পর প্রথম বলেই ক্যাচ তুলেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে হাতে জমাতে পারেননি সাদমান। আগের বলে বাবরের ক্যাচ পেয়েছিলেন বুকের ওপর, নিয়েছিলেন সহজেই। এবার বাঁ দিকে সরতে হয়েছে, তাতেই শরীরের ভারসাম্য রাখতে পারেননি। প্রথম বলেই জীবন পেয়েছেন পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান।
১৯ ওভার শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ৭৫। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ৮৭ রানে।
নাহিদ রানাকে সামলাতে পারলেন না বাবর আজমও। পাকিস্তানের তারকা ব্যাটসম্যান রানার বাড়তি বাউন্সে প্রথম স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দিয়েছেন (১৮ বলে ১১)। পাকিস্তান হারাল পঞ্চম উইকেট।
সকালে এক প্রান্ত থেকে টানা ছয় ওভার বল করেছেন তাসকিন আহমেদ। তাঁকে বিশ্রাম দিয়ে নাহিদ রানার হাতে বল তুলে দিতেই তৃতীয় ডেলিভারিতে উইকেট।
গুড লেন্থের বল বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে চেয়েছিলেন শান মাসুদ। বল তাঁর ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে লিটন দাসের হাতে (৩৪ বলে ২৮ রান)। পাকিস্তান হারাল চতুর্থ উইকেট।
দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নিল বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব (৩৫ বলে ২০ রান)।
নতুন ব্যাটসম্যান বাবর আজম। ১৩ ওভার শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ৫০।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিএনপির ৩৫ সংরক্ষিত আসনে আলোচনায় যারা, দেখুন তালিকা
- আজ ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সারাদেশে আ.লীগের অফিস খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল
- আজকের খেলার সময়সূচি:জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
- সেমিফাইনাল কি শেষ? ভারতের রেকর্ড হার ও নতুন সমীকরণ
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬)
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল: অনলাইন ও এসএমএসে দেখার সহজ নিয়ম
- আবারও বাড়লো স্বর্ণের দাম: জানুন নতুন মূল্য তালিকা
- কমলো এলপিজি গ্যাসের দাম, জানুন ১২ কেজি সিলিন্ডারের দাম
- ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না, দেখুন তালিকা
- আজকের সৌদি রিয়াল রেট (২২ ফেব্রুয়ারি ২০২৬)
- শেয়ারবাজার থেকে ২৭০ কোটি টাকা সরাল বিদেশিরা
- সাগরে লঘুচাপ: ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৬: পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
- আসন্ন ঈদে টানা ১০ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা, জানুন উপায়