১৮৮৭ সালে গড়া ইংল্যান্ডের রেকর্ড ভেঙে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ
বাংলাদেশ যখন টেস্ট সিরিজ জিতে তখন জানতে প্রতিপক্ষ ধবলধোলাই হয়েছে। এমনি রেকর্ড তৈরি করে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে পঞ্চম টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ সর্বশেষ চারটি সিরিজই জিতেছে প্রতিপক্ষকে ধবলধোলাই করে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টটি অনেক রেকর্ডই উপহার দিয়েছে।
পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করা দ্বিতীয় দল বাংলাদেশ। প্রথম দলটি ইংল্যান্ড, ২০২২ সালে পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে জেতে দলটি।
প্রথম ইনিংসে ২৬ বা এর চেয়ে কম রানে প্রথম ৬ উইকেট খোয়ানোর পর টেস্ট জেতা তৃতীয় দল বাংলাদেশ। ১৮৮৭ সালে সিডনিতে ১৭ রানে ৬ উইকেট খোয়ানো ইংল্যান্ডই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এরপর ১৯৯৯ সালে কলকাতায় ২৬ রানে ৬ উইকেট খোয়ানোর পরও ভারতকে হারায় পাকিস্তান।
১৮৫: টেস্টে তৃতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জিতল বাংলাদেশ। বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, ২০০৯ সালে গ্রেনাডায়।
টেস্টে সাতবার ২১৫ বা এর কম রানের লক্ষ্য পেয়ে সাতবারই জিতেছে বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশের ২১তম জয়, দেশের বাইরে ৮ম।
আফগানিস্তান ও আয়ারল্যান্ড ছাড়া অন্য ৯টি দলের কাছেই ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ পেল পাকিস্তান। এই অভিজ্ঞতা নেওয়া অন্য দলটির নাম বাংলাদেশ।
ঘরের মাঠে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান (৬ হার, ৪ ড্র)। একুশ শতকে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া ঘরের মাঠে এত ম্যাচে জয়হীন থাকেনি অন্য কোনো দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- এক লাফে ১৫ হাজার টাকা কমলো সোনার দাম
- আজকের নামাজের সময়সূচি: (শনিবার, ২১ মার্চ ২০২৬)
- আজ এভারটন বনাম চেলসি ম্যাচ: পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচী:ব্রাইটন বনাম লিভারপুল
- আজ ব্রাইটন বনাম লিভারপুল ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও প্রেডিকশন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আজ ফুলহ্যাম বনাম বার্নলি ম্যাচ: প্রিভিউ, ইনজুরি আপডেট ও সম্ভাব্য একাদশ
- লিভারপুল ও চেলসির হার: প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেল দুই জায়ান্ট
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- নান্নুকে নতুন দায়িত্ব দিল বিসিবি