ম্যাচের আগে ভারতের অধিনায়ক রোহিত ও মিরাজের কথোপকথন ভাইরাল, সারা দেশে উঠলো আলোচনার ঝড়
২০২২ সালে ঘরের মাটিতে শক্তিশালী ভারতকে বলতে গেলে একাই উড়িয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পরপর দুই ওয়ানডেতে ম্যাচসেরা ইনিংস খেলে ভারতের ২-১ ব্যবধানে সিরিজ হারে দিয়েছিলেন নেতৃত্ব। মিরাজকে তাই আর সবার চেয়ে ভিন্নভাবেই মনে রেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর সেই মনে রাখার কারণেই সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মিরাজকে ড্রেসিংরুমে ডেকে এনেছিলেন রোহিত।
বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মিরাজকে ডেকে এনে ঠিক কি বলেছেন রোহিত। কি পরামর্শই বা দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডারকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়টিই খোলাসা করেছেন মিরাজ।
রোহিতের ড্রেসিংরুমে ডাকা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘যখন আমি ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাই। তখন ভারত ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং অনেকক্ষণ কথা বলে। রোহিত আমাকে কয়েকটা কথা বলেছিল। ওই কথাগুলো আমার অনেক ভালো লাগে। রোহিত বলেছিল, আমাদের (ভারতীয় দল) ড্রেসিংরুমের দিকে তাকাও; প্রথম থেকে শেষ পর্যন্ত বেশিরভাগই দেশি কোচ এবং একজন লোকাল কোচের দেশের প্রতি যে অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না।’
মিরাজ আরও বলেন, ‘ও বলেছিল— যখন ড্রেসিংরুমে লোকাল কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। তারা তোমাকে অনেক কিছুই শেখাবে। উদাহরণস্বরূপ—জাতীয় সংগীত গাওয়ার সময় দেশি কোচদের যতটা অনুভূতি থাকবে, সেটা কিন্তু বিদেশি কোচদের থাকবে না। কারণ ওই বিদেশি কোচ তো সেটার মর্মই বুঝবে না। লোকাল কোচরা দলে থাকলে তোমাদের জন্য আরও ভালো হবে। তোমাদের উচিত লোকাল কোচদের আরও উৎসাহ দেওয়া।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live