মেসি-ডি মারিয়ার বিকল্প নিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় দলের জন্য আনহেল ডি মারিয়া এবং লিওনেল মেসির মতো অভিজ্ঞ তারকাদের প্রভাব অপরিসীম। ডি মারিয়া ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন কোপা আমেরিকার শিরোপা জয়ের মাধ্যমে, যা তার ক্যারিয়ারের এক অসাধারণ সমাপ্তি। অন্যদিকে, মেসি এখনও জাতীয় দলে আছেন এবং তার লক্ষ্য ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়া। তবে তার ইনজুরি প্রবণতা এবং বয়স বিবেচনায় ধরে নেওয়া হচ্ছে, আলবিসেলেস্তেরা হয়তো খুব বেশি দিন এই মহাতারকাকে দলে পাবেন না।
এই পরিস্থিতিতে আর্জেন্টিনার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে মেসি ও ডি মারিয়ার মতো খেলোয়াড়দের বিকল্প নিয়ে। কোচ লিওনেল স্কালোনি এ বিষয়ে অবশ্য বেশ সচেতন এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন। আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে এমন কয়েকজন উদীয়মান খেলোয়াড় আছেন, যারা মেসি-ডি মারিয়ার অভাব পূরণ করতে পারেন।
সম্প্রতি ক্লাঙ্ককে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এমন আরও অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। এক পর্যায়ে আর্জেন্টিনা মেসি ও ডি মারিয়ার শূন্যতা কিভাবে পূরণ করবে– এমন প্রশ্নে বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেন, ‘তারা অপরিবর্তনীয়, তারা এমন খেলোয়াড় যাদের প্রতিস্থাপন (বিকল্প কাউকে দিয়ে স্থান পূরণ) করা যায় না, অসম্ভব। কোনো সুযোগ নেই, ফিদেও (ডি মারিয়া) এবং লিও উভয়ই অনন্য খেলোয়াড়।’
ডি মারিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ফিদেও যে আর জাতীয় দলের জার্সি গায়ে তুলবে না সেটি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে। আমরা তার কোনো বিকল্প খোঁজার চেষ্টাও করিনি, কারণ এটি ভুল হবে যে, তার মতো কাউকে খুঁজে বের করা, এমন কেউ নেই। যদিও এটি সত্যিকারভাবে মেনে থাকি, তাহলে রাইট এবং লেফট উভয় উইংয়ে আমাদের উপযুক্ত কাউকে দরকার, যদিও আমদের বেশিরভাগই লেফটের চেয়ে রাইটে খেলে থাকে। লেফট উইংয়ে খেলতে এমন ফুটবলার আমাদের দলেও আছে বলে মনে হয়, যে দলের গভীরতা বাড়াবে।’
এদিকে, বয়স বেড়ে ৩৭–এ দাঁড়িয়েছে মেসির। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা থাকলেও, চোট তার পেছনে লেগে রয়েছে। যে কারণে জাতীয় দলের হয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি মেসি। সেখানে চিলির বিপক্ষে জয় পেলেও দলটি হেরে যায় কলম্বিয়ার বিপক্ষে। মেসি-ডি মারিয়ার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে আলবিসেলেস্তে শিবির।
এমন অবস্থায় দলের প্রয়োজনীয় দিক তুলে ধরেছেন স্কালোনি, ‘ওয়ান টু ওয়ানে, খেলা বুঝতে পারা, ছকের বাইরে থেকে দুর্দান্ত খেলতে পারার দক্ষতা, এসব সেই (ডি মারিয়া) করতে পারতো। আমি বলছি না যে সব বদলে ফেলতে হবে। খেলার ধরনটা বদলে ফেলা যেতে পারে যেহেতু সে তো এখন নেই।’ আর্জেন্টাইন কোচের এমন মন্তব্যের প্রতিফলন অবশ্য তাদের শেষ দুই ম্যাচেও দেখা গেছে। যেখানে চিরাচরিত ৪-৩-৩ এর পরিবর্তে সামনে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে রেখে ৪-৪-২ পদ্ধতিতে খেলিয়েছিলেন তিনি।
আবার, নিকো গঞ্জালেজের উপস্থিতিতে আলভারেজ ডান উইংয়ে চলে গিয়ে মাঝেমধ্যে আক্রমণ ৪-৩-৩ এ রূপান্তরিত হয়েছিল। অর্থাৎ দলে আগের কম্বিনেশনটা সাম্প্রতিক সময়ে পুরোটা ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন কোচ। যদিও বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে এখনও তার শিষ্যরা শীর্ষস্থানেই আছে। ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার নিয়ে তাদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। এরপর যথাক্রমে অবস্থান উরুগুয়ে, ইকুয়েডর ও ব্রাজিলের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে