এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের ১ম টেস্টের ১ম দিনের খেলা, দেখেনিন স্কোরকার্ড
কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা যেন তাই প্রমাণ করলেন। রবি আর রবীর ব্যাটে ভর করে শঙ্কার মেঘ কাটিয়ে ভারত দেখছে রবির আলো। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ভারত ৬ উইকেট ৩৩৯ রান নিয়ে শেষ করেছে চেন্নাই টেস্টের প্রথম দিনের খেলা।
অথচ এই স্কোরকার্ড দেখে বোঝার উপায় নেই, বাংলাদেশের শুরুটা কী দারুণ ছিল। প্রথম ২ সেশনেই ৯০ রানের কম খরচ করে শিকার করে তিনটি করে উইকেট। হাসান মাহমুদের বোলিং তোপে দাঁড়াতেই পারছিলেন না স্বাগতিক ব্যাটাররা।
প্রথম সেশনেই হাসান সাজঘরে ফেরান রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দল চাপে পড়লে হাল ধরেন রিশভ পান্ট ও যশস্বী জাইসওয়াল। হাসানের চতুর্থ শিকার হয়ে ৫২ বলে ৩৯ রান করে পান্ট সাজঘরে ফিরলে ভাঙে ৬২ রানের জুটি।
জাইসওয়াল নাহিদ রানার শিকার হওয়ার আগে তুলে নেন অর্ধশতক। ১০ টেস্টে ক্যারিয়ারের অষ্টম পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ১১৮ বলে করেন ৫৬ রান। লাঞ্চের আগে লোকেশ রাহুলকে ১৬ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ। ভাগ্য পক্ষে না থাকায় উইকেট সংখ্যা আরও বেশি হয়নি।
দ্বিতীয় সেশন শেষে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১৭৬ রান। চা বিরতি শেষে চাঙ্গা হয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন অশ্বিন ও জাদেজা।দুজনই তুলে নেন অর্ধশতক। এমনকি অশ্বিন শতক তুলে নেন। দলীয় পুঁজি চলে যায় তিনশোর ওপরে। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শেষ করে ভারত। যেখানে অশ্বিন ১১২ বলে ১০২ ও জাদেজা ১১৭ বলে ৮৬ রানে থেকে যান অপরাজিত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live