শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টে প্রথম দিনের খেলা
দ্বিতীয় সেশনে ৩৫তম ওভারের ৩ উইকেটে ১০৭ রান ছিল বাংলাদেশের। এরপর আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বৃষ্টি না থামায় এবং চারপাশ বেশ অন্ধকার হয়ে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।
২৬ ওভারে ২ উইকেটে ৭৫ রান নিয়ে সকালের সেশনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৯ ওভারের খেলা হয়েছে। এই সেশনে নাজমুলকে (৩১) আউট করেন অশ্বিন। দেড় সেশনের বেশি সময়ের খেলা পণ্ড হলো বৃষ্টিতে।
চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক।
ভারতের হয়ে আজ সকালের সেশনে ২ উইকেট নেন পেসার আকাশ দীপ। ১টি উইকেট অশ্বিনের।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ (মুমিনুল ৪০*, নাজমুল ৩১, সাদমান ২৪, মুশফিক ৬*, জাকির ০ ; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২, সিরাজ ০/২৭, বুমরা ০/১৯)।—প্রথম দিন শেষে।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক),মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live