ব্রেকিং নিউজ: ওয়ানডে ও টেস্ট ফরমেটের জন্য ভিন্ন ভিন্ন দুই অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচ ও চারটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি আরও চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্বে থাকবেন দুটি আলাদা খেলোয়াড়। তিনদিনের ম্যাচ ও প্রথম দুই ওয়ানডে ম্যাচে দলের নেতৃত্ব দেবেন ঢাকার কালাম সিদ্দিকী আলিন। আর শেষ দুই ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করবেন যশোরের আজিজুল হাকিম তামিম।
দলে তিনজন ওপেনার হিসেবে আছেন মানিকগঞ্জের মাজারুল ইসলাম, টাঙ্গাইলের রিফাত বেগ ও ঢাকা মেট্রোর জাওয়াদ আবরার। মিডল অর্ডারে আছেন যশোরের আজিজুল হাকিম, কুষ্টিয়ার সামিউন বাশির রাতুল ও ঢাকা মেট্রোর কালাম সিদ্দিকী।
দলের উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে রাজশাহীর ফরিদ হোসেন ফয়সাল ও গাইবান্ধার মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্যকে। স্পিনারদের মধ্যে আছেন লালমনিরহাটের স্বাধীন ইসলাম, ঠাকুরগাঁওয়ের রাফিউজ্জামান রাফি এবং ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসির আরাফাত।
পেস বোলার হিসেবে দলে আছেন মৌলভীবাজারের আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, চট্টগ্রামের সানজিদ মজুমদার ও ফরিদপুরের সাদ ইসলাম রাজিন। এছাড়া টাঙ্গাইলের রিজান হোসেন দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন।
স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে থাকবেন দেবাশীষ সরকার, ফারহান শাহরিয়ার, শাহরিয়া আল আমিন ও শাহরিয়াল আজমীর।
সিরিজটি ২০-২২ অক্টোবর রাজশাহীতে তিনদিনের ম্যাচ দিয়ে শুরু হবে। এরপর ২৫ ও ২৭ অক্টোবর রাজশাহীতে প্রথম দুই ওয়ানডে এবং ৩০ অক্টোবর ও ১ নভেম্বর ঢাকার মিরপুরে শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাজারুল ইসলাম, রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী আলিন, সামিউন বাশির রাতুল, ফরিদ হোসেন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, স্বাধীন ইসলাম, রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, রিজান হোসেন, দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, শাহরিয়া আল আমিন এবং শাহরিয়াল আজমীর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?