সাকিবকে নিয়ে সারা দিন নাঠক: দেশে না ফেরার অবিশ্বাস্য ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা
সাকিব আল হাসানের দেশে ফিরে শেষ টেস্ট খেলা নিয়ে কয়েকদিন ধরে চলা নাটকীয়তার পর অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার মাঝপথে তাকে থামতে হয়েছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলার পরিকল্পনা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। হঠাৎ দেশে আসার প্রক্রিয়া স্থগিত করার বিষয়ে সাকিব নিজেই ব্যাখ্যা দিয়েছেন।
এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদও কথা বলেছেন। আজ বৃহস্পতিবার রাতে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সাকিবকে দেশে আসতে নিরুৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সাকিবের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে, যা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে।’
এমন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান ক্রীড়া উপদেষ্টার, ‘খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিৎ বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’
প্রসঙ্গত, ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার দলের মধ্যকার প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই সাকিব আল হাসান তার টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাতে চেয়েছিলেন। বিসিবিও সাকিবকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল।
এর আগে টাইগার এই অলরাউন্ডারের সঙ্গে কথা হয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’র। বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ‘পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।’ তাকে জাতীয় দল থেকে বাদ দিতে আজও বিক্ষোভ হয়েছে বিসিবি কার্যালয় ও শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট