বাংলাদেশের জয়ের দিনে ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
আজ এমার্জিং এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং।
১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করে বাংলাদেশের দুই ওপেনার জিসান আলম ও পারভেজ হোসেন ইমন। ১১ বলে ১১ রান করে জিসান আলম ফিরলেও ২৬ বলে ২৮ রান করেন পারভেজ হোসেন ইমন।
তবে তাওহীদ হৃদয় ও আকবর আলীর দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেয়। ২২ বলে ২৯ রান করেন তাওহীদ হৃদয়। আল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন অধিনায়ক আকবর আলী। ২৪ বলে ৪৫ রান করেন তিনি।
শেষের দিকে শামীম হোসেন পাটোয়ারীর দারুন ফিনিসিংয়ে জয় পায় বাংলাদেশ। ১৫ বলে ১৯ রান করেন তিনি। এশিয়া কাপের প্রথম ম্যাচেই ৫ উইকেটের বিশাল জয় পেল টাইগাররা। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে ১৫১ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিপন মন্ডল। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন আবু হায়দার রনী, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই