MD. Razib Ali
Senior Reporter
ফুটবল ও ক্রিকেটে দুই বিভাগেই বাংলাদেশ পুরুষ দলকে হারালো বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া আঙ্গনে বাংলাদেশের যত বড় সাফল্য সব বেশির ভাগেই এসেছে মেয়েদের হাত ধরে। সেটা হোক ক্রিকেটে কিংবা ফুটবলে সব ক্ষেত্রেই। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বাংলাদেশের একটা ট্রফি দেখার জন্য মুখিয়ে আছে। কিন্তু দু:খের বিষয় হলো ট্রফিতো দুরের কথা এখন অব্দি আইসিসি বড় ইভেন্টে প্রিতিদ্বন্দ্বিতা করতে পারলো না বাংলাদেশ।
দুই একটা ম্যাচ ভালো খেলে তো ১০টা ম্যাচে বাজে ভাবে হারে। বাংলাদেশের ক্রিকেটে আইসিসি ইভেন্টে সবচেয়ে বড় সাফল্য যদি ধরা হয় সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনাল খেলা। তাছাড়া বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়কে উল্লেখ যোগ্য বলতে পারেন। কিন্তু বাংলাদেশের জাতীয় দলের বড় কোনো সাফল্য নেই।
দুইবার বার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। একবার জয়ের দোরগোড়ায় গিয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ২০১২ সালে প্রথম বার এশিয়া কাপের ফাইনালে উঠে বাংরাদেশ। সেইবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তে মাত্র ৪ রানে হারে বাংলাদেশ। সাকিব তামিমদের কান্নায় ভেঙে পড়তে দেখি আমরা। ২০১৬ সালেও একই অবস্থা হয় বাংলাদেশের।
তবে অন্য দিকে বাংলাদেশের নারী দল ইতিমধ্যে এশিয়া কাপ জিতে ফেলেছে। ২০১৮ সালে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মত বাংলাদেশ শিরোপা জিতে নেয়।
বাংলাদেশের ফটবলেও মেয়েদের থেকে পিছিয়ে পুরুষ ফুটবলাররা। এখন পর্যন্ত বলার মত কোনো সাফল্য অর্জন করতে পারেনি। কোনো সাফল্য দুরে থাক হারতে ফিফা র্যাংকিংয়ের তলানিতে এসে ঠেকেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। অপর দিকে সাফল্য আর সাফল্য দেশের জন্য বয়ে আনছে বাংলাদেশের নারী ফুটবলাররা।
টানা দ্বিতীয় বারের মত নারী সাফ চ্যাম্পিয়নশীপ জিতে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদেরকে প্রশংসায় ভাসাচ্ছে দেশে মানুষ। বরণ করতে অধির আগ্রহ বসে আছে বাংলাদেশের ভক্তরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live