প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা
ক্লাব ফুটবলের ব্যস্ততার মধ্যেই চলতি মাসে আসছে আরও এক ফিফা উইন্ডো। নভেম্বরের এই সময়ে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষ দলগুলো, যেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে দুটি করে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতোমধ্যেই আসন্ন বাছাইপর্বের জন্য ২৮ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ঘোষিত এই দলে দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসেছেন আর্জেন্টিনার নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একইসঙ্গে ইনজুরি থেকে ফিরে দলে জায়গা পেয়েছেন তরুণ প্রতিভা আলেহান্দ্রো গারনাচো এবং অভিজ্ঞ নিকোলাস গঞ্জালেজ।
আর্জেন্টিনা ১৫ নভেম্বর ভোরে প্যারাগুয়ের মাঠে তাদের প্রথম ম্যাচ খেলবে এবং ২০ নভেম্বর ঘরের মাঠে মুখোমুখি হবে পেরুর। মেসি-মার্টিনেজরা এই ম্যাচগুলোতে তাদের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।
আর্জেন্টিনা বর্তমানে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে। ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জয় ও একটিতে ড্র করে শক্ত অবস্থানে আছে দলটি। তাদের পরের অবস্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯, তৃতীয় স্থানে থাকা উরুগুয়ে এবং চতুর্থ স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৬ করে।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমা রুল্লি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়াল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, এজাকুয়েল প্যালাসিও, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, এনজো বারেনেকা, থিয়াগো আলমাদা, ফুকুন্দো বুনানোত্তি, নিকোলাস পাজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ভ্যালেন্তিনো ক্যাস্তেলানোস।
আর্জেন্টিনা ফুটবল দল এই ম্যাচগুলোতে বিশ্বকাপ বাছাইয়ে তাদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে নামবে। কোচ লিওনেল স্কালোনি দলে অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার সংমিশ্রণ ঘটিয়ে শক্তিশালী একটি দল গঠন করেছেন। আসন্ন বাছাইপর্বে এই শক্তিশালী স্কোয়াড নিয়ে সাফল্য অর্জনের প্রত্যাশায় রয়েছে আর্জেন্টাইন ভক্তরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই