তিন দিনের আবহাওয়া পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দেশের কিছু স্থানে আগামী তিন দিন হালকা বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা শুক্রবারের (৮ নভেম্বর) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার নিম্নরূপ পরিবর্তন দেখা যেতে পারে:
প্রথম ২৪ ঘণ্টা: দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টা: বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শেষ ২৪ ঘণ্টা: ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ