শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শারজাহতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ার পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশ দলের সামনে।
বাংলাদেশ শিবিরে রয়েছে কিছু পরিবর্তন। আঙুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, যার ফলে আজ অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। টেস্ট এবং টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম ওয়ানডেতে মাঠে নামছেন এই তরুণ ক্রিকেটার।
আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণ সামলানোই আজকের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে আফগান স্পিনার মোহাম্মদ গাজানফার একাই নিয়েছিলেন ৬ উইকেট, এছাড়া রশিদ খান ও মোহাম্মদ নবি যথাক্রমে দুটি ও একটি করে উইকেট শিকার করেছিলেন। তাই, আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পিনারদের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখানো জরুরি।
বাংলাদেশের একাদশে আজ আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
সিরিজে সমতা ফিরিয়ে আনতে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ওপর নির্ভর করছে অনেক কিছু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম