একাধিক তারকাকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলটির নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, এবং তার সহকারী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। তবে এই সিরিজেও দেখা যাবে না সাকিব আল হাসানকে।
বিসিবি থেকে জানানো হয়েছে, রোববার (১০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্কোয়াডের ঘোষণা দেওয়া হয়।
পূর্বের টেস্টে শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারা লিটন দাসকে আবারও দলে ফিরিয়েছে নির্বাচকরা। এছাড়া সাকিবের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ পাওয়া তরুণ স্পিনার হাসান মুরাদকেও রাখা হয়েছে।
এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে অ্যান্টিগায়, যা শুরু হবে আগামী ২২ নভেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে।
টেস্ট সিরিজের পরেই শুরু হবে ওয়ানডে সিরিজ, যেখানে তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট কিটসে। টি-টোয়েন্টি সিরিজের জন্য দুই দল যাবে সেন্ট ভিনসেন্টে, যেখানে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর তিন ম্যাচের এই সিরিজটি হবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live