নাহিদের গতিতে মুগ্ধ হয়ে বিসিবিকে যে পরামর্শ দিলেন বিশপ
তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে নাহিদ রানা তার গতি দিয়ে আফগান ব্যাটারদের বেকায়দায় ফেলেছেন। এই গতির প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিশপ বিসিবিকে বলেন, "বাংলাদেশকে (পেসারদের নিয়ে) সক্রিয় থাকতে হবে এবং তাদের সামর্থ্য অনুযায়ী সেরা স্ট্রেন্থ এবং কন্ডিশনিং বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ান নিয়োগ করতে হবে। বিশেষ করে নাহিদ রানা এবং ফাস্ট বোলিং গ্রুপকে তাদের সংস্পর্শে রাখতে হবে। তার বলে দারুণ গতি আছে!" বিশপের মতে, এমন গতিময় বোলারদের সঠিক পরিচর্যা করা হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেস আক্রমণ আরও শক্তিশালী হবে।
শারজাহর গরম আবহাওয়ায়ও নাহিদ তার গতির ধারাবাহিকতা ধরে রেখেছেন। অভিষেক ম্যাচেই ঘন্টায় ১৫১ কিলোমিটার গতিতে বল করে তিনি নতুন রেকর্ড গড়েছেন। এছাড়া নিয়মিত ১৪০ কিমি গতির বল করে আফগান ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন। প্রথম ওয়ানডে উইকেট হিসেবে তিনি আফগান ওপেনার সেদিকউল্লাহ আতালকে আউট করেন, তার বলের সামনে দাঁড়াতেই পারেননি আতাল এবং স্ট্যাম্প উপড়ে যায়।
এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যদিও শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ বিপর্যয় কাটিয়ে দলকে উদ্ধার করেন। মিরাজের ৬১ রান ও রিয়াদের অসাধারণ ৯৮ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ২৪৪ রান। আফগানিস্তান এই লক্ষ্যে খেলতে নামলেও নাহিদ রানা ও অন্যান্য বোলারদের আক্রমণ তাদের কষ্টে ফেলেছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিভাবান পেসারদের সামনে আনতে বিসিবির প্রতি বিশপের এই পরামর্শ গুরুত্ব রাখে। বিশেষত নাহিদের মতো গতি নিয়ে খেলতে পারা পেসারদের জন্য স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ানের সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা প্রয়োজন। বিশপের মতে, এভাবে উন্নতি করলে বাংলাদেশের পেস বোলিং গ্রুপ আন্তর্জাতিক ক্রিকেটে আরও শক্তিশালী হয়ে উঠবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশপ বলেন, " বাংলাদেশকে (পেসারদের নিয়ে) সক্রিয় থাকতে হবে এবং তাদের সামর্থ্য অনুযায়ী সেরা স্ট্রেন্থ এবং কন্ডিশনিং বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ান নিয়োগ করতে হবে। বিশেষ করে নাহিদ রানা এবং তাদের ফাস্ট বোলিং গ্রুপকে তাদের সংস্পর্শে রাখতে হবে। তার(নাহিদ) বলে দারুণ গতি আছে!"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল