হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ, দেখেনিন ফলাফল
ফিফা র্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপের কাছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঘরের মাঠে ০-১ গোলে হারটি হয়ত কাগজে-কলমে মেনে নেয়া সম্ভব। তবে যারা ঢাকার কিংস অ্যারেনায় বাংলাদেশ-মালদ্বীপের এই ম্যাচটি সরাসরি দেখেছেন, তাদের জন্য এই হার আরও বেশি বেদনাদায়ক। কেননা মাঠে আধিপত্য বিস্তার করেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল।
অথচ মালদ্বীপের সঙ্গে সাম্প্রতিক দুই ম্যাচে বাংলাদেশ একটি জয় ও একটি ড্র করেছিল। তাই ঘরের মাঠে বাংলাদেশকে ফেভারিট হিসেবে বিবেচনা করাই স্বাভাবিক ছিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও ১৮ মিনিটে মালদ্বীপের হয়ে আলী ফাসিরের করা একমাত্র গোলেই হেরে যেতে হয় বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরার দলকে।
প্রথমার্ধ থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত বাংলাদেশ আক্রমণ শানালেও সেসব আক্রমণ বারবার প্রতিহত হয়েছে। মালদ্বীপের গোলরক্ষক হুসেইন শারিফ দৃঢ়তার সাথে সব আক্রমণ প্রতিহত করেছেন। আবার বাংলাদেশের আক্রমণভাগের মোরসালিন, রাকিব, সোহেল রানারা সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেননি।
ম্যাচের শেষ দিকে ৮৬ মিনিটে রাকিবের দারুণ একটি পাস থেকে মোরসালিন গোলের সুযোগ পান। তবে শারিফ দারুণ দক্ষতায় গোলরক্ষণের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে শটটি ঠেকিয়ে দেন। এভাবে একের পর এক আক্রমণ ব্যর্থ হওয়ার পর শেষ বাঁশি বাজতেই হতাশা ভর করে বাংলাদেশের খেলোয়াড়দের মুখে।
আগামী ১৬ নভেম্বর একই প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে মরিয়া থাকবে কাবরেরার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ