অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
একসময় মাঠে সাব্বির রহমানের ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকত ভক্তরা। রাজশাহীর এই ব্যাটসম্যানের একের পর এক ছক্কার শট ভক্তদের মধ্যে স্বস্তির ছোঁয়া এনে দিত। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও সাব্বির এখনো হার মানেননি, নিজের লক্ষ্যে অটুট থেকে অনুশীলনে মনোযোগী হয়েছেন। ভক্তদের ভালোবাসা ও তাদের প্রত্যাশা পূরণের জন্যই এখনো লড়ে যাচ্ছেন তিনি। নেটে অনুশীলনে চার ছক্কার ঝড় তুলেছেন এই ব্যাটার।
রাজশাহীতে ঘরের মাঠে দেখা পেয়ে তাকে কিছু প্রশ্ন করা হলে তিনি জানান, “নেটে মারতে সবাই পারে, তবে ম্যাচে পারফরম্যান্স দেখিয়ে প্রমাণ করতে হবে কে কতটুকু যোগ্য। নিজের ঘরের মাঠে এই সুযোগ পাওয়ার জন্য রাজশাহীতে এসে প্র্যাকটিস করছি। ভক্তরা আমাকে এখনো ভালোবাসে, তাদের সেই প্রত্যাশা পূরণের জন্যই চেষ্টা করছি।”
সাব্বির আরো জানান, এনসিএল বা বিপিএল-এর জন্য প্র্যাকটিস করছেন তিনি। রাজশাহীর মাঠে অনুশীলনের সময় নিজের ব্যাটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ম্যাচ খেলতে গিয়ে সময় কম হলেও তিনি যতটুকু পারছেন, ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছেন। "বিপিএলে ভালো পারফরম্যান্স করে আবার জাতীয় দলে ফিরে আসার চেষ্টা করব," বলেন সাব্বির।
সাব্বিরের কথায় উঠে আসে ভক্তদের ভালোবাসার কথা। তিনি বলেন, “মানুষ এখনো আমাকে ভালোবাসে। হয়তো কিছু একটা করেছি যার কারণে ভক্তরা আমাকে এখনো মনে রেখেছে। সেই ভালোবাসাকে সম্মান দিয়েই আমি চেষ্টা করব ভালো কিছু পারফর্ম করতে।”
সাব্বিরের জন্য ভক্তরা এখনও আশাবাদী, বিশেষ করে আগামী বিপিএলে তার কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের প্রত্যাশা করছেন তারা। জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো বেঁচে আছে সাব্বিরের মধ্যে। তিনি জানান, “জাতীয় দলে ফেরার স্বপ্ন ফুরিয়ে যায়নি। সামনে বিপিএল আছে, সেখানে ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা করব।”
বিপিএলের পারফরম্যান্স দিয়ে আবারো জাতীয় দলে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন সাব্বির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই