চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪-এ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় লাভের পর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে পরাজিত করেছে আজিজুল হাকিম তামিমের দল। এই জয় দিয়ে গ্রুপ পর্বে টানা দুই জয় তুলে সেমি ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।
১ ডিসেম্বর, রোববার, দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নেপাল অনূর্ধ্ব-১৯ দল ৪৫.৪ ওভার শেষে ১৪১ রান সংগ্রহ করে। ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে শুরুতে কিছুটা চাপে পড়তে হয়। ইনিংসের প্রথম ওভারেই কালাম সিদ্দিকি লেগ বিফোরের ফাঁদে পড়ে ডাক আউট হন।
তবে এরপর একে একে দলকে জয়ের দিকে নিয়ে যান ওপেনার জাওয়াদ আবরার এবং অধিনায়ক তামিম। জাওয়াদ ৬৫ বল খেলে ৫৯ রান করেন এবং দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন তামিমের সঙ্গে। তাঁর আউট হওয়ার পরও তামিমের ব্যাটিং ছিল দৃঢ়। গত ম্যাচে সেঞ্চুরি করা তামিম আজ অপরাজিত ৫২ রানে ইনিংস শেষ করেন এবং দলের জয় নিশ্চিত করেন। মিডল অর্ডারে শিহাব জেমস ও রিজন হোসেন দ্রুত ফিরে গেলেও তামিম এক প্রান্তে দাঁড়িয়ে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে ব্যাট করতে নেমে নেপাল শুরু থেকেই সমস্যায় পড়েছিল। দলের ফিফটির আগেই ৩ উইকেট হারানোর পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ওপেনার আকাশ ত্রিপাঠি এক প্রান্ত আগলে ব্যাটিং করার চেষ্টা করলেও ৪৩ রানের বেশি করতে পারেননি। উত্তম মাগার এবং আভিষেক তিওয়ারি ২৯ রান করে ফিরে যান। শেষ পর্যন্ত নেপাল ১৪১ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের পক্ষে বোলিংয়ে দারুণ পারফর্ম করেছেন ফাহাদ, ইমন এবং রিজন, প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রাফি, তামিম এবং সাদ।
এই জয় দিয়ে বাংলাদেশ এখন সেমি ফাইনালের খুব কাছাকাছি পৌঁছেছে এবং তাদের সেমি ফাইনাল নিশ্চিত করার জন্য এখন একটিমাত্র জয় প্রয়োজন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ