নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপির শ্রেয়াসকে কিনে অবশেষে যে কঠিণ সিদ্ধান্ত নিলো পাঞ্জাব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে রীতিমতো কাড়াকাড়ি করেই শ্রেয়াস আইয়ারকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের শিরোপাজয়ী এই অধিনায়ককে যেকোনো মূল্যে দলে চেয়েছে পাঞ্জাব। নিলাম শেষে জানা গেল, দলটির অধিনায়কত্ব দেয়া হবে শ্রেয়াসকে।
মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটার, সঙ্গে নেতৃত্বগুণ। আইপিএল নিলামে শ্রেয়াস দ্যুতি ছড়াবেন এমনটা অনুমান করা যাচ্ছিল আগেই। তবে ভারতের এই ক্রিকেটারকে দলে ভেড়াতে রীতিমতো মরিয়া ছিল পাঞ্জাব।
দলটির নতুন প্রধান কোচ রিকি পন্টিং জানালেন এর কারণ, 'শ্রেয়াসের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম আমি। আগেও তার সঙ্গে কাজ করেছি এবং সে দারুণ এক ছেলে, দুর্দান্ত নেতা। আমাদের দলের জন্য অসাধারণ এক নেতা হবে সে, যদি আমরা সেই পথ বেছে নেই (তাকে অধিনায়ক করার), যেটা আমরা সম্ভবত করব বলেই মোটামুটি নিশ্চিত।'
'গত বছরের চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক সে। তাকে পাঞ্জাবে নিয়ে আসতে পারার অনেক ভালো কিছুই তাই আছে।”'
সাম্পতিক সময়ে দারুণ ফর্মে আছেন শ্রেয়াস। রঞ্জি ট্রফিতে গত মাসেই খেলেছেন ১৪২ রানের ইনিংস। মুম্বাইয়ের হয়ে চলতি মাসের শুরুতে খেলেন ক্যারিয়ার সেরা ২৩৩ রানের ইনিংস। মেগা নিলামের আগের দিন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেছেন ৫৭ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস।
দিল্লি ক্যাপিটালস এবং কলকাতার পর পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে সন্তুষ্ট শ্রেয়াস। নিজের অনুভূতি জানাতে গিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'পাঞ্জাব কিংস পরিবারে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। মৌসুম শুরু করতে তর সইছে না আমার। মুখিয়ে আছি মাঠে নামার জন্য।'
এবারের মেগা নিলাম থেকে দারুণ সব ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। ১৮ কোটি রুপিতে আর্শদিপ সিং, সমান পরিমাণ অর্থে যুবেন্দ্র চাহাল, ১১ কোটি রুপিতে মার্কাস স্টইনিস ও চার কোটি ২০ লাখ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভেড়ায় দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল