ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াস হয়ে মাহমুদউল্লাহকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একেবারে হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও সিরিজে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ এই সিরিজে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং শেষ ওয়ানডে ম্যাচে ৮৪ রান করে অপরাজিত ছিলেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, "মাহমুদউল্লাহ খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি।" মিরাজ আরও বলেন, "এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।"
চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে মিরাজ জানালেন, "এই সিরিজের পরেই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।"
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে মিরাজকে অধিনায়কত্ব করতে হয়েছে। এছাড়া, সিরিজে ছিলেন না কয়েকজন সিনিয়র ক্রিকেটারও। মিরাজ বলেন, "এই সিরিজে আমরা কিছু সিনিয়র খেলোয়াড়কে মিস করেছি। আমাকে দায়িত্ব নিতে হয়েছে এবং চার নম্বরে ব্যাট করতে হয়েছে।"
বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও মিরাজ মনে করছেন, দলের ভবিষ্যৎ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত এবং প্রয়োজনীয় উন্নতির মাধ্যমে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট