৪৫০ কোটি টাকার আর্থিক প্রতারণায় জড়িয়ে গেল চার তারকা ক্রিকেটারের নাম
ভারতে আলোচিত চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় এবার উঠে এসেছে তারকা ক্রিকেটার শুভমান গিলসহ চার খেলোয়াড়ের নাম। গুজরাটে ৪৫০ কোটি রুপির চিটফান্ড প্রতারণায় জড়িত থাকার অভিযোগে শুভমান এবং তার গুজরাট টাইটান্সের তিন সতীর্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গুজরাটের চিটফান্ড চক্রের প্রধান অভিযুক্ত ভূপেন্দ্রসিং জালাকে গত ২৭ ডিসেম্বর আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৭টি অফিস স্থাপন করে তিনি ১১ হাজার বিনিয়োগকারীর কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেন। চড়া হারে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই অর্থ সংগ্রহ করা হলেও বিনিয়োগকারীরা তাদের প্রাপ্য অর্থ ফিরে পাননি।
জিজ্ঞাসাবাদের সময় ভূপেন্দ্রসিং জালা জানিয়েছেন, তার চিটফান্ডে শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, এবং মোহিত শর্মা বিনিয়োগ করেছিলেন। এ চার ক্রিকেটার মোট ১ কোটি ৯৫ লাখ রুপি বিনিয়োগ করেন, যার মধ্যে শুভমানের ব্যক্তিগত বিনিয়োগ ছিল উল্লেখযোগ্য। তবে তারা কেউই প্রতিশ্রুত মুনাফা পাননি।
তারকা ওপেনার শুভমান গিলের জন্য এই ঘটনা নতুন ধাক্কা। সাম্প্রতিক সময় মাঠে তার ফর্ম ভালো যাচ্ছে না। মেলবোর্ন টেস্ট থেকে বাদ পড়া, এবং বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে এমন এক ঘটনায় নাম জড়িয়ে পড়া তার ক্যারিয়ারের জন্য বড় সংকট হতে পারে।
শুধু ক্রিকেটাররাই নন, ভূপেন্দ্রসিং জালার প্রতারণার শিকার হয়েছেন ১১ হাজার সাধারণ বিনিয়োগকারীও। তারা কোনো মুনাফা তো পানইনি, বরং তাদের বিনিয়োগ করা অর্থও হারিয়েছেন।
সিআইডি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং শুভমানসহ চার ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় ক্রিকেটে এই ঘটনাটি তোলপাড় সৃষ্টি করেছে। তবে তদন্তের পরই পরিষ্কার হবে এই ক্রিকেটাররা সরাসরি জড়িত নাকি তারা কেবল প্রতারণার শিকার হয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল