ভয়া বহ সং ঘ র্ষ, আহত ৫ জন
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ৯নং ওয়ার্ড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৫-৬টি দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চন্ডিবের হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি শরীফুল আলমের আগমন উপলক্ষে ৯নং ওয়ার্ডের চন্ডিবের এলাকায় নেতাকর্মীরা জড়ো হন। সেখানে যুবদল নেতা হাজী মো. আক্তার মিয়া ও সাবেক সভাপতি আকবর মিয়ার পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। ‘হাইব্রিড নেতা’ বলাকে কেন্দ্র করে শুরু হওয়া এই তর্ক দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহতরা হলেন- যুবদল নেতা শফিকুল ইসলাম (৪২), তার ছেলে রাতুল (২৭), ও সাবেক কাউন্সিলর আনার মিয়ার পক্ষের কর্মী জসিম মিয়া (৩৫)। গুরুতর আহত দুইজনকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শফিকুল ইসলামের শ্যালি বিউটি বেগম অভিযোগ করে বলেন, “আমার দুলাভাই শরীফুল আলমের প্রোগ্রামে যোগ দিতে গেলে হাজী আক্তার মিয়ার লোকজন আমাদের ওপর হামলা করে। তারা দা দিয়ে কোপানোর ফলে গুরুতর আহত হন আমার দুলাভাই। আমরা এই ঘটনার বিচার চাই।”
অন্যদিকে যুবদল নেতা হাজী আক্তার মিয়া বলেন, “কথা কাটাকাটি থেকেই সমস্যার শুরু। বিএনপির নেতারা ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।”
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজিনা পারভীন বলেন, “সংঘর্ষের ঘটনায় পাঁচজন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘটিত হয়েছে। যদি কেউ অভিযোগ করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বিএনপির দুই পক্ষকে সংঘর্ষ এড়িয়ে সমঝোতার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দল এলাকাবাসীর জন্য অশান্তি ডেকে আনছে, যা বন্ধ হওয়া জরুরি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬