ব্রেকিং নিউজ: চলছে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্য ব্যাপক সং ঘ র্ষ, আহত ১
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী ননী কুমার সাহা আহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সংঘর্ষের পর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত শিক্ষার্থী ননী কুমার সাহা জানান, "আমরা কয়েকজন সাইন্সল্যাব এলাকায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে সিটি কলেজের শিক্ষার্থীরা এসে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমি মাথায় আঘাত পাই। পরে আমার বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে।"
তিনি আরও জানান, সংঘর্ষে তার সঙ্গে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি শুনেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।"
সংঘর্ষের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে এই ঘটনার পর সাইন্সল্যাব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
সংঘর্ষে আহত অন্যান্যদের মধ্যে কেউ কেউ ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, রাজধানীর দুই শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন সংঘর্ষ নতুন নয়। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ