জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিল, দেখেনিন প্লে-অফের জন্য কোন দলের কি সমীকরণ
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২৫-এর পয়েন্ট টেবিলের চিত্র এখন উত্তেজনার চূড়ায়। লিগ পর্বের শেষদিকে এসে জমজমাট লড়াই চলছে প্লে-অফ নিশ্চিতের জন্য। ৭ দলের মধ্যে ১টি দল ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাকি ৬ দলের মধ্যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তাদের প্লে-অফ নিশ্চিত করেছে। তবে বাকি ২ জায়গার জন্য এখনো চলছে ৪ দলের হাড্ডাহাড্ডি লড়াই।
দুর্বার রাজশাহীর ভাগ্য অন্যদের হাতে
দুর্বার রাজশাহী লিগ পর্বের শেষদিকে এসে সত্যিই দুর্বার হয়ে উঠেছে। তারা টেবিল টপার রংপুর রাইডার্সকে টানা দুই ম্যাচে হারানোর পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জিতেছে। ১২ ম্যাচে ৬টি জয় এবং ১২ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট তালিকার ৩য় স্থানে রয়েছে। তবে তাদের লিগ পর্বের খেলা শেষ হয়ে গেছে।
প্লে-অফে উঠতে হলে রাজশাহীকে এখন অন্য দলগুলোর ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তাদের জন্য পরিস্থিতি জটিল, কারণ প্রতিটি ম্যাচের ফলাফল তাদের প্লে-অফ ভাগ্যে প্রভাব ফেলবে।
চিটাগং কিংসের জন্য সমীকরণ
২৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং কিংসের ম্যাচ গুরুত্বপূর্ণ। রংপুর যদি জেতে, তাহলে রংপুর ও বরিশাল সরাসরি প্রথম কোয়ালিফায়ারে জায়গা পাবে। কিন্তু চিটাগং জিতলে তাদের সামনে সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে, চিটাগংকে পরবর্তী দুই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এবং বরিশালের বিপক্ষে জয় পেতে হবে। একই সঙ্গে বরিশাল ও রংপুরের একটি দলকে তাদের বাকি দুটি ম্যাচে পরাজিত হতে হবে।
বর্তমানে পয়েন্ট তালিকার ৪র্থ স্থানে থাকা চিটাগং কিংস যদি বাকি ৩ ম্যাচের মধ্যে ২টিতে জয় পায়, তাহলে তাদের প্লে-অফ নিশ্চিত। ১ ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে, তবে সেক্ষেত্রে নেট রান রেটে রাজশাহীর চেয়ে পিছিয়ে না পড়াই হবে মূল চ্যালেঞ্জ।
খুলনা টাইগার্সের শেষ মুহূর্তের সম্ভাবনা
৫ম স্থানে থাকা খুলনা টাইগার্সের বাকি আছে ২টি ম্যাচ। তারা যদি এই দুটি ম্যাচেই জয় পায়, তবে নিশ্চিতভাবে প্লে-অফে চলে যাবে। ১ ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে, তবে সেক্ষেত্রে চিটাগং কিংসকে তাদের বাকি ৩ ম্যাচে পরাজিত হতে হবে।
ঢাকা ক্যাপিটালসের কঠিন সমীকরণ
ঢাকা ক্যাপিটালসের প্লে-অফ স্বপ্ন এখনো জীবিত, তবে তা অনেকটা অসম্ভবের কাছাকাছি। নিজেদের বাকি ২টি ম্যাচ জেতা বাধ্যতামূলক। একই সঙ্গে চিটাগং এবং খুলনা টাইগার্সকে তাদের সব ম্যাচে হারতে হবে। এর পাশাপাশি বড় ব্যবধানে জিততে পারলে নেট রান রেটে এগিয়ে গিয়ে প্লে-অফে জায়গা করে নিতে পারে ঢাকা। তবে বাস্তবতার নিরিখে এটি খুবই কঠিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব