ব্রেকিং নিউজ: নিষিদ্ধ হলেন তানজিম সাকিব
বাংলাদেশের উদিয়মান তারকা পেসার তানজিম হাসান সাকিব। বল হাতে গতির পাশাপাশি মন-মানসিকতায় আগ্রাসী। প্রতিপক্ষ ব্যাটারের চোখ রেখে বল করতে যে পেসার অভ্যাস্ত। আর যার ফলে ব্যাটার সাথে প্রায় সময় এটা-ওটা নিয়ে লেগে যায় বিবাদ।
চলমান বিপিএলে সিলেটের হয়ে খেলেছেন এই পেসার। আর এই সময় চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। আর তাতেই ঘরোয়া ক্রিকেটে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তানজিম হাসান সাকিব।
৭ ফেব্রুয়ারি শেষ হবে এবারের বিপিএল। বিপিএলের পর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। আসন্ন এই আসরে তানজিম সাকিবকে যে দল ভেড়ান না কেন প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
তবে খুশির বিষয় হলো তানজিম সাকিবের এই নিষেধাজ্ঞা কেবল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জন্যই প্রযোজ্য। নিষেধাজ্ঞার কারণ হলে গতকাল বিপিএলের ম্যাচ চলাকালীন গ্রাহাম ক্লার্ককে আউট করে কিছু একটা বলেছিলেন এই পেসার। আর তাতেই একটা ডিমেরিট পয়েন্ট পান তিনি।
ম্যাচের অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের দেয়া রিপোর্টের ভিত্তিতে তানজিম সাকিবকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান।
এর আগে আরও একটি ম্যাচে খুলনা টাইগার্সের মোহাম্মদ নওয়াজকে আউট করে তাকে ধাক্কা তুমুল বিতর্কের জন্ম দেন এই পেসার। এই সময় তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। এর পাশাপাশি তাকে ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয়েছিল। এই দুই ঘটনার কারণে নিষেধাজ্ঞা কবলে পড়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- ২০২৬ সালে ২৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন, কোনটি নেবেন?
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, তবু সতর্কতায় বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আইপিওর অর্থে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা বিএসইসির