ব্রেকিং নিউজ: ইংল্যান্ড থেকে প্রস্তাব পেলেন শরিফুল
চলতি বিপিএলে বল হাতে দারুন ছন্দে আছেন বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলাম। বিপিএলের শুরুর দিকে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও ধীরে ধীরে নিজেকে মেলে ধরেছেন এই পেসার। বিপিএলের ম্যাচেই এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলাম।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের আসর শুরু হবে ২৯ মে। পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। জানতে পারা গেছে মে মাসের শেষদিক থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত দলে শরিফুলকে চায় এসেক্স।
তবে শরিফুলের খেলতে যাওয়া বিষয়টি নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র বা এনওসি পাওয়ার উপর। কেননা এর আগে বেশ কয়েকবার আইপিএল থেকে ডাক পান এই পেসার। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় রেখে তাকে এনওসি দেয়নি বিসিবি।
শরিফুলের খেলা বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ' সে আমাদেরকে এখনও কিছুই জানায়নি। নির্ধারিত সময়ের মধ্যে আমরা এটা(টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা) বিবেচনা করব।'
তবে সবকিছু নির্ভর করছে বিসিবি উপর। কেননা সেই সময় বাংলাদেশের ব্যস্ত সূচি রয়েছে। বিশেষ করে পাকিস্তান সিরিজ। পাকিস্তানের সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। তাছাড়াও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে টাইগারদের।
ইনজুরি ও ফর্মে না থাকার কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তবে এই নিয়ে আক্ষেপ নেই এই পেসারের। চলতি বিপিএলে বল হাতে ১০ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, শ্রীলঙ্কার এলপিএলে খেলেছেন শরিফুল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল