বিপিএলে ক্রিকেটারদের ফিক্সিং ইস্যু নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
চলমান বিপিএলে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনায় ছিল। বিশেষ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু। এটা শুধু এবারের বিপিএল না প্রায় বিপিএলেই ক্রিকেটারদের পারিশ্রমিক থাকেই। তবে এবার সব মাত্রাকে ছাড়িয়ে গেছে। পারিশ্রমিক না পাওয়াতে ক্রিকেটারদের অনুশীলন বাতিল, বিদেশী ক্রিকেটারদের ম্যাচ না খেলা কিনা ছিল এবারের বিপিএলে।ক্রিকেট বই
বিশেষ করে রাজশাহীর পারিশ্রমিক নিয়ে বেশি জল ঘোলা হয়েছে। এখন পর্যন্ত তারা ক্রিকেটারদের পারিশ্রমিক দেননি। দেশের অন্যতেম সেরা আসর বিপিএল। যেখানে দেশি-বিদেশি ক্রিকেটার খেলে থাকে। যার ফলে বিশ্ব মিডিয়ার নজর থাকে বিপিএলের দিকে। আর এই রকম একটা বাজে ইস্যু বিসিবি ও বিপিএলের মান ক্ষুণ্ণ করেছে। এই নিয়ে আজ বিসিবিতে জরুরি সভা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে এসব অভিযোগকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটিও গঠন করেছিল। বিসিবির সাথে বৈঠক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
আর সেখানেই ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’
তিনি আরও বলেন, বিপিএল আয়োজনে কোনো অবহেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটা সত্যান্বেষী কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও আজ বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অ্যাড্রেস করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা