বিপিএলের প্লে-অফে রংপুর-খুলনা-বরিশাল-চিটাগং
আজ চূড়ান্ত হয়েছে বিপিএলে প্লে-অফের ৪ দল। আজ বিপিএলে ছিল দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে নির্ভর করছিল ৪র্থ দল হিসেবে কে যাবে প্লে-অফে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্স জিতলে শেষ চার নিশ্চিত হয়ে যাবে তাদের। হারলে শেষ চারে সুযোগ পেতে দুর্বার রাজশাহী।
এমন সমীকরণ মাথা রেখে খেলতে নামে মিরাজের খুলনা টাইগার্স। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেট ১২৩ রান করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে বিশাল জয় তুলে নেয় খুলনা টাইগার্স। ফলে প্লে-অফে জায়গা করে নেয় খুলনা টাইগার্স, বিদায় নেয় দুর্বার রাজশাহী।
আজকের দ্বিতীয় ম্যাচও ছিল বেশ গুরুত্বপূর্ণ। ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচটি মুলত কোন দল কোয়ালিফায়ার খেলবে রংপুর রাইডার্স না চিটাগং কিংস। কেননা চিটাগং কিংস জিতলে কোয়ালিফায়ার খেলবে তারা হারলে রংপুর রাইডার্স।
এমন হিসাব নিকাশ মাথায় নিয়ে মাঠে নামে চিটাগং কিংস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ২০৬ রান করে চিটাগং কিংস। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮২ রান করতে পারে ফরচুন বরিশাল। ফলে ২৪ রানের জয় পায় চিটাগং কিংস। আর এতেই কোয়ালিফায়ার নিশ্চিত হয় তাদের।
এখন কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এলিমিনেটরে খেলবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। প্রথম কোয়ালিফায়ারে হারা দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। তারা মুখোমুখি হবে এলিমিনেটরে ম্যাচে জিতে আসা দলের সাথে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম