বিপিএলে লিগ পর্ব শেষে ব্যাট হাতে শীর্ষ ৫ ব্যাটার
বিপিএল ২০২৫-এর লিগ পর্ব শেষে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। যদিও তার দল ঢাকা ক্যাপিটালস পুরো টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্স করেছে, তবে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন এই তরুণ ওপেনার। ১২ ম্যাচে ৪৮৫ রান করে তিনি এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাট থেকে এসেছে ৪টি অর্ধশতক এবং ১টি শতক। ৪৪-এর বেশি গড়ে এবং ১৪১.৩৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করে নজর কেড়েছেন তানজিদ।
দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইগার্সের নাইম শেখ। তিনি লিগ পর্ব শেষে করেছেন ৪৪৪ রান, যার মধ্যে রয়েছে ৩টি অর্ধশতক ও ১টি শতক। ১৪৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করা নাইমের সামনে এখনো সুযোগ রয়েছে রান বাড়ানোর, কারণ তার দল খেলবে এলিমিনেটর ম্যাচে। সেখানে জিতলে আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দুর্বার রাজশাহীর ওপেনার এনামুল হক বিজয়। ১৩০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে ৩৯২ রান সংগ্রহ করেছেন তিনি, যেখানে রয়েছে ১টি শতক ও ২টি অর্ধশতক। সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান ৩৮৯ রান নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। অন্যদিকে, চিটাগাং কিংসের ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক ৩৭৭ রান করে অবস্থান করছেন পঞ্চম স্থানে।
লিগ পর্ব শেষে ৪০০-এর বেশি রান করা মাত্র দুইজন ব্যাটসম্যান—তানজিদ ও নাইম। প্লে-অফ পর্বে এই রান সংগ্রাহকদের তালিকায় পরিবর্তন আসতে পারে, তবে লিগ পর্বের পরিসংখ্যানেই স্পষ্ট, এবারের বিপিএলে ব্যাট হাতে তরুণদের দাপট ছিল চোখে পড়ার মতো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা