এলিমিনেটরে বড় ধাক্কা খেল রংপুর রাইডার্স
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (সোমবার) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রংপুর রাইডার্স। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দলটি, কিন্তু সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল, তা বোঝা গেল প্রথম কয়েক ওভারেই। স্কোরবোর্ডে মাত্র ১৫ রান উঠতেই পাঁচজন ব্যাটার সাজঘরে ফিরেছেন, বিপাকে পড়েছে নুরুল হাসানের দল।
ব্যাটিং বিপর্যয়ের শুরু হয় ইনিংসের দ্বিতীয় বলেই। এক রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হন সৌম্য সরকার। জেমস ভিন্সের সঙ্গে সামঞ্জস্য করতে না পেরে রান আউট হয়ে ফেরেন তিনি। সৌম্যর এই হতাশার বিদায়ের পর পরের ওভারেই দলীয় স্কোর মাত্র ২ রান থাকতেই নাসুম আহমেদের বলে আউট হন ভিন্স, ৭ বলে ১ রান করে।
দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরার চেষ্টা করেন সাইফ হাসান ও শেখ মেহেদী, তবে তারাও বেশি সময় টিকতে পারেননি। শেখ মেহেদীকে বোল্ড করেন নাসুম, আর সাইফ হাসান ১০ বলে ৪ রান করে মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ দেন মোহাম্মদ নেওয়াজের হাতে।
উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার পর দায়িত্ব নিতে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। আজ তাকে একটু উপরের দিকে ব্যাট করতে পাঠানো হলেও সেটার কোনো সুফল মেলেনি। হাসান মাহমুদের একটি সোজা ডেলিভারিতে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ নিয়ে রিভিউ নিলেও শেষ পর্যন্ত টিকতে পারেননি, ৮ বলে ৮ রানে শেষ হয় তার ইনিংস।
মাত্র৬৪ রানে ৯ উইকেট হারিয়ে এখন এক প্রকার ব্যাকফুটে রংপুর রাইডার্স। আসরের শুরুতে টানা আট ম্যাচে জয় পাওয়া দলটি শেষ চার ম্যাচ হেরে লিগ পর্ব শেষ করেছিল টেবিলের তিন নম্বরে। এখন এই এলিমিনেটর ম্যাচে হার মানলে তাদের জন্য শেষ হয়ে যাবে এবারের আসর। তবে এখনো তাদের ভরসার নাম আন্দ্রে রাসেল ও টিম ডেভিড। শেষদিকে এই দুই বিধ্বংসী ব্যাটার কি পারবে রংপুরকে বিপর্যয় থেকে টেনে তুলতে? সেটা সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা