চ্যাম্পিয়ন্স ট্রফি:
লিটন দাসের পৌষ মাস, পারভেজের সর্বনাস
বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে উড়াল দিবে বাংলাদেশের ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির এবার আসরকে সামনে রেখে ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ছিল লিটন দাসের বাদ পড়া। তবে তার চেয়েও বড় চমক ছিল তার পরিবর্তে স্কোয়াডে জায়াগা পাওয়া পারভেজ হোসেন ইমনের নাম।ক্রিকেট বই
এইটা নিয়ে চারেদিকে হয় তুমুল আলোচনা সমালোচনা। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অনেকেই আবার বাংলাদেশ অধিনায়ক শান্তকেও স্কোয়াডে রাখতে চান না।। তার কারণ অবশ্য আছে। বেশ কয়েক মাস ধরে ফর্মে নেই এই ক্রিকেটার। চলমান বিপিএলে ফর্মে না থাকার কারণে ফরচুন বরিশালের একাদশ থেকে বাদ পড়েছেন। আর তাই তাকে সমালোচনাটা আরও বেড়ে গেছে।
তবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তনের জোর সম্ভাবনা দেখা দিয়েছে। অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েন লিটন দাস। কিন্তু চলমান বিপিএলে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন লিটন দাস। যদিও শুরুর দিকে রান করতে পারেননি। স্কোয়াড ঘোষণার ৬ ঘন্টা পর সেঞ্চুরির দেখা পান বিপিএলে। এই সেঞ্চুরিটা স্কোয়াড ঘোষণার আগে করতে পারলে হয়তো দলে যুক্ত হয়ে যেতেন তিনি।
কিন্তু এখনো সুযোগ আছে লিটন দাসের সামনে। ১১ তারিখ পর্যন্ত দল পরিবর্তন করতে পারবে বিসিবি। আর এই সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে পারভেজ ইমনের ফর্মে না থাকা। অন্য দিকে লিটন দাস আছেন দারুন ফর্মে।
চলমান বিপিএলে ১১ ম্যাচে ১১ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ফিফটিতে ৩৬৮ রান করেছেন লিটন দাস। অপর দিকে পারভেজ হোসেন ইমন ১০ ম্যাচে ১ফিফটিতে করেছেন মাত্র ২২০ রান। তাইতো পারভেজ ইমনের জায়গাতে লিটন দাসকে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। অপর দিকে সৌম্য সরকার সদ্য ইনজুরি থেকে ফিরেছেন। যদি ইনজুরিতে পড়েন তাহলে বাংলাদেশ ওপেনিং পজিশন অনভিজ্ঞ হয়ে পড়বে। এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:
তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন/লিটন দাস, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ