২১ ফেব্রুয়ারি: শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য ডিএমপি’র নতুন রুট নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: অমর ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন রুট নির্দেশনা প্রকাশ করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণকে নির্দিষ্ট রুট অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং এবং জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে রোমনা ক্রসিং ও দোয়েল চত্বর হয়ে প্রস্থান করতে হবে।
এছাড়া, শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চানখারপুল, পলাশী এবং বকশীবাজার ক্রসিংসহ কিছু গুরুত্বপূর্ণ স্থানে ডাইভারশন থাকবে, যার কারণে যানবাহন চলাচলে পরিবর্তন আসতে পারে।
ডিএমপি এই নির্দেশনা মানার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যেন ২১ ফেব্রুয়ারির দিন শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সুষ্ঠু এবং নিরাপদভাবে সম্পন্ন হয়।
কাজল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- সাবেক আইজিপি বেনজীরের জামিন মঞ্জুর, তবে মানতে হবে যেসব শর্ত