রিশাদের প্রোফাইলে কোহলি-ভক্তদের ঝড়
ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর গুগোলের এক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-ভারত ম্যাচ শেষে গুগোলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, "আজ খুব ভালো ঘুম হবে। কারণ বাংলাদেশকে হারিয়েছে ভারত।" এই পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা—গুগোল কি তাহলে ভারতের সমর্থক?
গুগোলের এই পোস্ট নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে অনেক বাংলাদেশি ক্রিকেটপ্রেমী এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকে আবার বলছেন, গুগোলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ভারতীয় হওয়ায় প্রতিষ্ঠানটি ভারতপ্রীতি প্রকাশ করছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের এমন পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এদিকে, গুগোল যখন আরামে ঘুমাচ্ছে, তখন অন্যদিকে কোহলি-ভক্তদের উগ্র আচরণের শিকার হচ্ছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ক্রিকেট বিশ্বে বিরাট কোহলি অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। তবে তার কিছু ভক্তের অতিরিক্ত উগ্রতা নতুন কিছু নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি ৩৮ বলে ২২ রান করে আউট হন। তিনি ইনিংসে মাত্র একটি চার মারতে সক্ষম হন। ম্যাচের ২৩তম ওভারে রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দেন সৌম্য সরকারের হাতে।
কোহলির আউট হজম করতে না পেরে অনেক ভারতীয় সমর্থক রিশাদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলোতে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। বিশেষ করে ইনস্টাগ্রামে কোহলি-ভক্তদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। রিশাদকে উদ্দেশ্য করে তারা নানা আপত্তিকর মন্তব্য করেছেন। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও পাল্টা জবাব দিতে ভুল করেননি।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা আলাদা মাত্রা পেয়েছে। যদিও এবারের ম্যাচে মাঠের প্রতিদ্বন্দ্বিতা অতটা তীব্র ছিল না, তবে সমর্থকদের প্রতিক্রিয়া প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশ-ভারত ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম