ভক্তদের অবাক করে এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব
বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের পরও তিনি শেষ ম্যাচটি খেলতে পারেননি। এমনকি ঘরোয়া লিগ ডিপিএলে নাম লেখানোর পরও বিতর্কের কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। এবার নতুন এক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি, যেখানে তার প্রতিপক্ষই হবে বাংলাদেশ দল!
প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়া লিজেন্ডস টি-টোয়েন্টি লিগ শুরু হতে যাচ্ছে ১০ মার্চ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টারস দলের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। আর তার দল মুখোমুখি হবে বাংলাদেশ টাইগার্সের, যেখানে খেলবেন বাংলাদেশের সাবেক তারকারা।
টুর্নামেন্টের আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন, সাকিব ছাড়াও এশিয়ান স্টারস দলে খেলবেন বাংলাদেশ দলের আরেক সাবেক ক্রিকেটার অলোক কপালি। এছাড়া দলটিতে রয়েছেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসান।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড
বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দল বাংলাদেশ টাইগার্স-এর নেতৃত্বে থাকবেন দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার—তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। এছাড়াও দলে থাকবেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমউদ্দিন।
এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের দল এশিয়ান স্টারস আগামী ১২ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ টাইগার্স দলের। সেই ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে। এটি হবে তার জন্য বিশেষ এক ম্যাচ, কারণ দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আবারও বাংলাদেশের কোনো দলের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।
এই ম্যাচ নিয়ে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সাকিব ও তামিমের সম্ভাব্য মুখোমুখি লড়াইও বাড়িয়ে দিচ্ছে উত্তেজনা। এখন দেখার বিষয়, মাঠে কেমন পারফর্ম করেন এই দুই অভিজ্ঞ তারকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন