মুস্তাফিজের আইপিএলের এনওসি চাওয়া নিয়ে বিসিবির মন্তব্য
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে বাতাশে বেশ কিছু দিন ধরে ঘুরে বেড়াচ্ছে আইপিএল থেকে ডাক পেয়েছেন মুস্তাফিজ। তাকে দলে নিতে আগ্রহী বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। আর এই কারণেই নাকি বিসিবির কাছে এনওসি চেয়েছেন মুস্তাফিজ।
তবে এই বিষয় নিয়ে বিসিবি জানালো ভিন্ন কথা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, 'মুস্তাফিজের আইপিএল খেলা কিংবা এনওসি চাওয়া সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই।'
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। তবে বর্তমানে সময়ে আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। কেননা সাকিব বেশ কয়েকটি আসর থেকে আর সুযোগ পাচ্ছেন না।
২০২৪ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতান কাটার মাস্টার। চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের কারণে দেশে ফেরার আগ পর্যন্ত ছিলেন আইপিএলের সেরা উইকেট শিকারী বোলার। এমন পারফরমেন্সের পরও সবশেষ আইপিএলের নিলামে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।
কিন্তু সম্প্রতি দেশের ক্রিকেটে গুঞ্জন, মুস্তাফিজকে পেতে আগ্রহী আইপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে উল্লেখ যোগ্য হলো রাজস্থান রয়েলস ও কলকাতা নাইট রাইডার্স। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো করতে পারেননি মুস্তাফিজ। চলমান ডিপিএলেও কোনো দলের হয়ে খেলছেন না টাইগার এ পেসার।
মো: রাজিব আলি/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা