৬,৬,৬,৬,৬, তামিমের দুর্দান্ত সেঞ্চুরি
ডিপিএল-এর তৃতীয় রাউন্ডে ব্যাট হাতে ঝড় তুললেন তামিম ইকবাল। অপরাজিত ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে মোহামেডানকে এনে দিলেন ৭ উইকেটের সহজ জয়। ম্যাচে বোলিংয়েও দ্যুতি ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ।
বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। তবে মোহামেডানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে আহরার আমিন সর্বোচ্চ ৭৮ রান করেন। ৮৬ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান। এছাড়া জাওয়াদ রোয়েন ৪২ ও জয়রাজ শেখ ৩৮ রান করেন। তবে পারটেক্স অধিনায়ক সাব্বির রহমান ব্যর্থ হন, মাত্র ১০ বলে ১ রান করেই সাজঘরে ফেরেন।
মোহামেডানের পক্ষে তাইজুল ইসলাম ৪ উইকেট শিকার করেন। নাসুম আহমেদ ৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট নেন।
২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডান শুরুতেই ধাক্কা খায়। রনি তালুকদার দ্রুত বিদায় নেন। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনও একক অঙ্কেই আউট হয়ে যান।
সেখান থেকে দলকে পথ দেখান অধিনায়ক তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৬৫ রান। হৃদয় ৪৩ বলে ৩৭ রান করে বিদায় নিলে তামিম একপ্রান্ত আগলে রেখে এগিয়ে যেতে থাকেন।
শেষদিকে মুশফিকুর রহিম-কে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন তামিম। দুজন মিলে গড়েন ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি। মাত্র ১১২ বলে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলেন তামিম, যেখানে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা। মুশফিক অপরাজিত থাকেন ৪৪ বলে ৩৫ রান করে।
৪০.২ ওভারেই জয় নিশ্চিত করে মোহামেডান। তামিমের দুর্দান্ত ইনিংসের সুবাদে সহজ জয় পায় তার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা