সাকিবকে নিয়ে মেহেদীর বার্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মহাতারকা সাকিব আল হাসান আবারও ফিরছেন তার চেনা ভূমিকায়। দীর্ঘ এক নিষেধাজ্ঞার পর, তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে বোলিংয়ের বৈধতা ফিরে পেয়েছেন তিনি। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে গত ৯ মার্চ পরীক্ষা দেওয়ার পর গতকাল সেই প্রতীক্ষার অবসান ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সাকিবের ফেরার খবরে উচ্ছ্বসিত জাতীয় দলের আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। মিরপুরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটা শঙ্কা ছিল। এত বড় একজন প্লেয়ার, এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে কিছু ত্রুটি দেখা দিয়েছিল। তবে কালকের সুসংবাদ শুনে খুব ভালো লেগেছে।’
দীর্ঘদিন ধরে দেশের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। তবে মেহেদী মনে করেন, খুব শিগগিরই আবারও দেশের হয়ে মাঠে নামবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি বলেন, ‘আশা করি সাকিব ভাই দ্রুতই ফিরে আসবেন, জাতীয় দলে খেলবেন এবং ঘরোয়া ক্রিকেটেও অংশ নেবেন। তার অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সফলতার পথে মানসিক দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়ে মেহেদী আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে নিজের ওপর শতভাগ বিশ্বাস থাকতে হবে। একজন ব্যাটসম্যান এক ম্যাচে শতক করতে পারেন, আবার পরের ম্যাচে ছয় বলে ছয়টি ছক্কাও খেতে পারেন। কিন্তু মূল ব্যাপার হলো— সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকা। যে যতটা শান্ত ও আত্মবিশ্বাসী থাকবে, তার ভালো করার সম্ভাবনাও তত বেশি।’
সাকিবের প্রত্যাবর্তন বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক আশার আলো। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আবারও দলকে শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন ভক্ত-সমর্থকরা। এখন অপেক্ষার পালা, কবে আবার দেশের জার্সিতে মাঠে নামবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজার: বস্ত্র খাতের ৫ কোম্পানির মুনাফায় বড় চমক
- মুনাফায় ধস: বস্ত্র খাতের ১৬ কোম্পানির আয় তলানিতে
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২০ মার্চ ২০২৬)
- এক লাফে ১৫ হাজার টাকা কমলো সোনার দাম
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- কমলো তেলের দাম
- আজকের নামাজের সময়সূচি: (শনিবার, ২১ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম বাংলাদেশ
- ভিয়েতনাম সফরের আগে তারকা ফুটবলারকে হারালো বাংলাদেশ
- ২০৩০ সালে ৩৬টি রোজা রাখার বিরল এক সুযোগ
- আজকের খেলার সময়সূচী:ব্রাইটন বনাম লিভারপুল
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (১৯মার্চ ২০২৬)
- আজ ব্রাইটন বনাম লিভারপুল ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও প্রেডিকশন
- মোরসালিনকে নিয়ে বড় সুখবর, সিঙ্গাপুরে জামালের ‘হংকং কৌশল’
- আজ এভারটন বনাম চেলসি ম্যাচ: পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন